প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:১০:৫১ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান টিটিসি ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস,বান্দরবান ও জেলা প্রশাসন, বান্দারবান এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৮ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও জব ফেয়ারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:মাহাবুবুল করিম, উপ-পরিচালক(উপসচিব), স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান।
বান্দরবান টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী মো: মাহতাব উদ্দিন পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:ফরহাদ সরদার,অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন), বান্দরবান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ রেদওয়ানুল করিম, জনশক্তি জরিপ কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বান্দরবান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ মিঞা হাসান, প্রিন্সিপাল অফিসার আল আরাফা ইসলামি ব্যাংক পিএলসি। পলাশ দেব, ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ ব্যাংক পিএলসি। মোহাম্মদ তাওহিদুল ইসলাম,এভিপি, ইসলামি ব্যাংক পিএলসি, বান্দরবান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালোময় চাকমা,ইন্সট্রাক্টর (বিষয়ভিত্তিক), বান্দরবান টিটিসি।
এছাড়াও জব ফেয়ার- ২০২৫ অংশগ্রহণ করেন
সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক পিএলসি, এবং সরকারী-বেসরকারী ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ প্রেস মিডিয়া ব্যক্তি বর্গ এবং দূর-দূরান্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















