প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১:৩৮:০২ প্রিন্ট সংস্করণ
শেফালী রাজবংশী, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আগামী ১১ জানুয়ারী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৪ দিনের সফরে উত্তরবঙ্গ আগমন উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারী ২৬) বিকেলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা বিএনপি’র বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, বিশেষ বক্তা মির্জাপুর পৌর বিএনপির সভাপতি জনাব মো. হযরত আলী মিয়া ও মির্জাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাহউদ্দিন আরিফ। সঞ্চালনা করেন মির্জাপুর পৌর বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম মহসীন সহ অন্যান্যরা।

















