তথ্যকণিকা

ডিমলায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ২:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি,  আল মিরাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণকে গণভোট সম্পর্কে অবহিত করা হয় এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ।

এ সময় ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডিমলা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content