চট্টগ্রাম

ফেনীতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ২:২১:১৩ প্রিন্ট সংস্করণ

সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :

ফেনীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ আমীর ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে ফেনী পৌরসহরের গুরুত্বপূর্ণ সড়কে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী পৌরো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে স্বাগত মিছিল সমাপ্ত হয়।

ফেনী পৌরসহরের বাংলাদেশ জামায়েত ইসলামের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত মিছিল শেষে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান, ফেনী ২ আসনের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

বক্তারা বলেন, ফেনীতে আমিরে জামাতের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কালকের দশটায় পাইলট হাই স্কুল মাঠে ফেনী বাসীর উদ্দেশ্যে আমিরে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আশা করছি উক্ত সমাবেশে লক্ষাধিক জনতার আগমন ঘটবে এবং মিলন মেলায় পরিণত হবে।

মিছিলে জেলা নেতৃবৃন্দ সহ ফেনী পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content