তথ্যকণিকা

একমাত্র ভরসা অস্থায়ী সরু বেইলি ব্রিজ

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই; একমাত্র ভরসা অস্থায়ী সরু বেইলি ব্রিজ।

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।
ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।
আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

আরও খবর

Sponsered content