আইটি বিশ্ব

দোয়ারাবাজারে আমেরিকার প্রবাসী সাবেক ইউপি সদস্যকে নাগরিক সংবর্ধনা

  দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৮:১৯ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের কৃতিসন্তান আমেরিকার প্রবাসী দেলোয়ার হোসেন রবিকে বাংলাদেশ আগমনে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন হল রুমে সংবর্ধনা প্রদান করা হয়।
সুরমা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে ও প্রভাষক রোকনুজ্জামানের সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক, মারফত আলী, আব্দুল হক, রফিকুল ইসলাম, হযরত আলী, সুরমা ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম,ইউপি সদস্য মনির উদ্দিন,শাহজাহান মিয়া,মাসুদ মিয়া,মোশাররফ হোসেন ফরাজী,মোঃ জামাল উদ্দিন,আব্দুল হামিদ,হাছন আলী, মোঃ আহসান উদ্দিন প্রমুখ।

আরও খবর

Sponsered content