জাতীয়

হবিগঞ্জ মাদকবিরোধী মোবাইল কোট অভিযানে ২ জন আটক ও কারাদণ্ড

  হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোট অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছ। এ সময় ২ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা মোছাঃ তাসমিন জাহান,নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী মোবাইল কোট অভিযানে বৃহস্পতিবার পরিচালনা করে
সদর মডেল থানাধীন যশেরআব্দা খোয়াই নদীর পাড় এলাকা থেকে মৃত নবীর হোসেন এর ছেলে আব্দুল খালেক (৫০) ও আব্দুল সোবহান এর ছেলে আব্দুর রহিম ওহাবকে (৩৫) আটক করা হয়। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।

আরও খবর

Sponsered content