চট্টগ্রাম

খাগড়াছড়িতে জেলা বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

  এস চাঙমা সত্যজিৎ, ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৪১:২০ প্রিন্ট সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবীতে খাগড়াছড়িতে বিএনপি’র পদযাত্রা করেছে খাগড়াচড়ি পার্বত্য জেলার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। এ পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে। যা চোখে পড়ার মত ছিল। আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৩ পদযাত্রাটি শনিবার সকাল সাড়ে দশটায় বাঙ্গাব্রীজ থেকে বেড়িয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেইট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে পদ যাত্রাটি শেষ করে। পদযাত্রায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাসির উদ্দিন। এসময় আরও উপিস্থত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এ্যাড. আঃ মালেক মিন্টু, মোশররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, ক্ষণী রঞ্জন ত্রিপুরা, মোঃ আবু তালেব, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বডুয়া, খাগড়াছড়ি জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content