জাতীয়

ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৫:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্টিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায়  ও আলোচনা সভা অনুষ্টিত হয়।ধর্মপাশা উপজেলা প্রশাসন ও ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষক এ টি এম নাজমুল হক, সহকারী শিক্ষক বিশ্বজিৎ সরকার প্রমুখ। প্রধান অতিথি জনি রায় বলেন, একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর, শিক্ষার আলো ঘরে ঘরে পৌছানো দায়িত্ব শিক্ষকদের, তাই আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আরও খবর

Sponsered content