রাজনীতি

মধ্যনগরে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে আনিসুল হক

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ১২:৩২:২৬ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন  তালুকদার ( মধ্যনগর প্রতিনিধি):

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলা সদর বাজারের প্রতিটি দোকান ও ক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আনিসুল হক।

লিফলেট বিতরণ শেষে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও কারা নির্যাতিত নেতা আঃ কাইয়ুম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা আলহাজ্ব আনিসুল হক।
তিনি বলেন,> “তারেক রহমানের ৩১ দফা আমাদের রাজনৈতিক দর্শন ও মুক্তির রূপরেখা। তিনি সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জনগণের দোয়া চাই এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।”

তিনি আরও বলেন,“দলের স্বার্থে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে তার পক্ষে কাজ করব। তবে আমার জন্য সকলের কাছে দোয়া চাই।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পী।

আরও খবর

Sponsered content