প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৫:৩৮:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড দিলো ইউপি পরিষদ।
গতকাল সকালে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, এ ব্যারিকেড ব্যবহার করে কোন প্রকার টোল আদায় করা হবেনা। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটিই বসানো হয়েছে।
ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলামের মতে, দীর্ঘদিন ধরে রাত-দিন এ রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেন। চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।
রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলমের মতে, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।

















