প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ১:৩১:২৬ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ব্যাপক পরি সরে এবার উম্মুক্তভাবে খোলা মাঠে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের কতৃক আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, আগামী ২৯ শে অক্টোবর (বুধবার) ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে জেলা শাখা দিক নির্দেশনায় এবং হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন, ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে কোরআনের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
৫,১০,২০ ও ৩০ পারা থেকে অংশ নিচ্ছে ছাত্ররা। উপজেলার আওতাধীন ২০টি প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় আসছেন বলে নিশ্চিত করেন আয়েজক কমিটি। বিভিন্ন প্রতিষ্ঠানে সফর করে নিবন্ধিত ছাত্রদের ফরম সংগ্রহ কার্যক্রম প্রায় শেষের পথে।
কোরআন প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষে ২২শে অক্টোবর (বুধবার) সকালে ঈদগাঁও বাস ষ্টেশনে এক প্রস্তুতি সভা উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঈদগাহীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে মতামত পেশ করেন- সংগঠনের সহ সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, সহ সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান,অর্থ সম্পাদক হাফেজ শাহেদ লতিফ ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।

















