চট্টগ্রাম

কক্সবাজারে কলরবের ব্যতিক্রমী আয়োজনে ছাত্রদের সনদ ও পুরুস্কার বিতরন 

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ১২:২০:৩৪ প্রিন্ট সংস্করণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

জাতীয় সাংস্কৃতিক সংগঠন, কলরব কক্সবাজার শাখার তিনমাস ব্যাপী কোর্সের প্রথম ব্যাচের ছাত্রদের সনদ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

৬ নভেম্বর বিকেলে কক্সবাজারের লিংক রোড়স্থ কলরবের নিজস্ব কার্যালয়ে প্রধান পরিচালক ফয়সাল আমিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন-  জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় প্রধান পরিচালক হাফেজ মাও: আবু সুফিয়ান।

এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন মনোনীত কক্সবাজার ঈদগাঁও-রামু আসনের সংসদ সদস্য প্রা্থী আমিরুল ইসলাম মীর, মহেশখালী কুতুবদিয়া আসনের প্রাথী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক,পূর্ব খরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন,কলরবের সহকারী পরিচালক ফয়সাল, হাফেজ সাহেদ,মোহাম্মদীয়া রওদ্বাতুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুবিনুল হক, অর্থ পরিচালক শহিদুল রহমান, ঈদগাঁও প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।

মিলাতুদ উদ্দিনের চমৎকার ইসলামী সংগীত ও কিশোর শিল্পী হাফেজ মো:আবু বক্কর ছিদ্দিকের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট উত্তীর্ণ জেলায় ২০ জন ছাত্রদের মাঝে পুরুস্কার ও সনদ প্রদান করেন। শেষের কলরবের দ্বিতীয় ব্যাচের ক্লাস উদ্বোধন করেছেন অতিথি হাফেজ মাওলানা আবু সুফিয়ান।

বক্তারা বলেন, সংগীত প্রশান্তির অন্যতম মাধ্যম। নিজের ভেতরে প্রতিভাকে জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম হলো সংগীত।

আরও খবর

Sponsered content