রাজনীতি

কামরুলের মনোনয়ন পুনমুল্যাযনের দাবী অব্যাহত

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৪:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

প্রতিনিধি,তাহিরপুর (সুনামগঞ্জ)::

সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকা (তাহিরপুর ধর্পাপাশা,মধ্যনগর ও জামাগঞ্জে) বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কামরুলের মনোনয়ন  পুনমুল্যায়নের দাবীতে তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় উপজেলা সদর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তার পুর্বে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে বিএনপি তৃনমুল নেতাকর্মী ও সমর্থকেরা।

তারপর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি তাহিরপুর উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে তাহিরপুর শহীদ মিনার প্রাঙ্গনে এসে এক সভায় মিলিত হয়।

মেহেদী হাসান উজ্জ্বল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আশারাফুল আলম,তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবেদীন,ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল,সাধারণ সম্পাদক মুন্না,ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম,জুয়েল মিয়া,কৃষক বশির আহমেদ প্রমুখ।

আরও খবর

Sponsered content