প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

“জুম্মস্বার্থ পরিপন্থী ও পার্বত্য চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন ” এই শ্লোগানে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তী উপলক্ষে ২রা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি মেঞোচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সদস্য থুইমং প্রু মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর আইন বিষয়ক সম্পাদক মংনু মারমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী উলিসিং মারমাসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা দ্রুত সময়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়নের দাবি জানান। চুক্তির সব ধারা বাস্তবায়ন না হলে, পাহাড়ে অশান্তি দিন দিন বৃদ্ধি পাবে। এসময় বান্দরবানের বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে শত শত আদিবাসী জম্ম জনতার জনগণ উপস্থিত হয়।
পরে রাজার মাঠ থেকে দিবসকে কেন্দ্র করে বের করা হয় র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাজার মাঠে এসে শেষ হয়।

















