চট্টগ্রাম

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৪:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে অবস্থান করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দুর্নীতিবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো সেলিম উদ্দিন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা, মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী,সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা,সাংবাদিক মুহাম্মদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content