চট্টগ্রাম

খাগড়াছড়িতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, হাদি ও এরশাদ উল্লার উপর হামলার প্রতিবাদে

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, দেশি-বিদেশি অপশক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content