চট্টগ্রাম

রামগড়ে বিজয় মেলা সম্পন্ন ও পুরষ্কার বিতরণ

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে রামগড় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বিজয় মেলা সম্পন্ন ও পুরস্কার বিতরন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার মেলার উদ্বোধন করা হয়।

বিজয় মেলার সমাপনী দিন বৃহস্প্রতিবার ১৮ ডিসেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে মেলায় অংশগ্রহণ কারী ২১ টি স্টলকে পুরস্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণে সঞ্চালনা করেন বিজয় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ২১টি স্টলে ছিল নান্দনিক চারু ও কারুশিল্প, রামগড়ের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, শহর সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা তথ্য আপা ম্রাসুইনু চৌধুরী সহ সরকারি -বেসরকারি কর্মকর্তা -কর্মচারি ও সাংবাদিবৃন্দ।

আরও খবর

Sponsered content