চট্টগ্রাম

ঈদগাঁও থেকে তিন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৮:২০ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিন কৃতি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিন জনকে তিনটি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়টির এমন কৃতিত্বে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। চান্স প্রাপ্ত প্রথমজন আদিত্য পাল। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। এসএসসিতে তার রেজাল্ট ছিল গোল্ডেন জিপিএ- ৫। সে জিপিএ- ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে। এইচএসসি রেজাল্টেও সে জিপিএ- ৫ লাভ করে। তার পিতা কালীপদ পাল ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়া নিবাসী। তিনি এপেক্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডে কর্মরত। ভর্তি পরীক্ষায় তার স্থান ১৭৯০। তার মাতা স্বপ্না পাল একজন গৃহিণী। সে পরিবারের প্রথম ছেলে। এমবিবিএস শেষ করে কার্ডিওলজি বিভাগে তার কাজ করার ইচ্ছা রয়েছে বলে সে জানায় এ প্রতিবেদককে।

দ্বিতীয়জন হচ্ছে হাফসা সাবাহ জুঁই। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের কৃতি শিক্ষার্থী। এসএসসিতে সে গোল্ডেন এ প্লাস এবং এইচএসসিতেও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস লাভ করেছে। ভর্তি পরীক্ষায় তার রোল ক্রম হচ্ছে ২৮৯০। তার পিতার নাম মোঃ বেলাল উদ্দিন এবং মাতার নাম সায়মা জেসমিন। তার বাড়ি ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনায়। তার মাতা ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাবাহকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে।

তৃতীয়জন হচ্ছে মিজানুর রহমান। তার পিতার নাম ছালেহ আহমদ। তার বাড়ি ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ায়। নওগাঁ সরকারি মেডিকেল কলেজের জন্য সে নির্বাচিত হয়েছে। ২০২২ সালে সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ লাভ করে। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। তার অন্যান্য ভাইয়েরাও পড়াশোনায় লিপ্ত। এমবিবিএস পাস করে সে নিজ এলাকাকে অগ্রাধিকার দিয়ে দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানায়। তার পিতা একজন ব্যবসায়ী এবং মাতা গৃহিণী।

আরও খবর

Sponsered content