জাতীয়

ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া :

ঢাকা- ১৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাওলানা মোঃ আফজাল হোসাইন।

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা–১৯ আসনে মাওলানা আফজাল হোসাইনকে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। মনোনয়ন সংক্রান্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে মাওলানা আফজাল হোসাইন নিজেই এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন যে, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে তিনি রওয়ানা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে তিনি জানান।
দলীয় সূত্র আরও জানায়, মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে এবং পরবর্তী নির্বাচনী কার্যক্রমে ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর অবস্থান ও কর্মসূচি স্পষ্ট করা হবে।
উল্লেখ্য, ঢাকা–১৯ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে মাওলানা আফজাল হোসাইনের মনোনয়ন দাখিলের মাধ্যমে এই আসনে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা আরও গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর

Sponsered content