জাতীয়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের শোক

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:২২:৩৪ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার(মধ্যনগর প্রতিনিধি):

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেছেন। তাঁর প্রয়াণে জাতীয় রাজনীতি এবং দেশের সাধারণ মানুষ শোকস্তব্ধ।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েছে।

প্রেসক্লাবের শোকবার্তায় বলা হয়েছে, দেশের এই শোকমগ্ন মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নেত্রীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন,
জাতি একজন আপোষহীন রাজনৈতিক নেত্রীকে হারাল। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতা সব সময় আমাদের মনে অম্লান থাকবে। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন ধরে কিডনি, হৃদরোগসহ নানাবিধ জটিলতায় ভুগার পর শেষ পর্যন্ত নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে পুরো বেলাবো উপজেলাসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content