তথ্যকণিকা

নওগাঁয় নির্যাতনের পর বিয়ে অস্বীকার  করে স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১:২১:৩০ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নির্যাতনের পর বিয়ে অস্বীকার করে স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউপির সুজাইল গ্রামে।অভিযোগ সূত্রে জানা গেছে, সুজাইল উত্তরপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে তৈয়বুর রহমান প্রায় দুই বছর পূর্বে কোর্ট এফিডেফিটের মাধ্যমে একই গ্রামের আজাহার আলীর মেয়ে খাতিজা আক্তারকে বিয়ে করে গোপনে সংসার করতে থাকেন তারা। গত কয়েকদিন আগে খাতিজা আক্তার স্ত্রীর দাবীতে তৈয়বুর রহমানের বাড়িতে এলে তৈয়বুর রহমান বিয়ে অস্বীকার করে।এ সময় তৈয়বুর রহমান, মোজাফফর হোসেনের স্ত্রী সোনামন বিবি, তার মেয়ে মৌসুমী আক্তার, শাহিন রহমানের স্ত্রী আইমা, মোজামের ছেলে শাহিন রহমান জোটবদ্ধ হয়ে খাতিজা আক্তারকে এলোপাথারী মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি।পরে তিনি মঙ্গলবার রাতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content