প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:৫১:৩০ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই-দুর্গাপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আয়নুল হোসেন ও এক নারীসহ ৮ জনকে কুপিয়ে জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা ।
জানাযায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আয়নুল হোসেনের সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, সন্দেশ, নরুল ইসলাম গংদের সাথে ৩০ শতক জমি নিয়ে মামলা ও বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন হঠাৎ করে আ.লীগ নেতা নূরুল ইসলাম, সন্দেশ, আব্দুর রাজ্জাক শেখ , রাশিদুল ইসলাম, রহমতুল্লাহ বারী, আব্দুল আলীম, আব্দুল মোমিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখল করতে গেলে আয়নুল হক বাধা দেয় এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আইনুলসহ তাঁর লোকজনের উপর হামলা চালায় এতে ঘটনাস্থলে দুই নারীসহ ৮ জন আহত হয়।
আহতদের মধ্যে আয়নুল হক (৬১), হারুনর রাশিদ (৫৫) , আব্দুল হাকিম (৪২) কে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হলেন, জাকারিয়া হোসেন (৩৭), হাফিজুর রহমান (৩৯), নাজমুল হোসেন (৩০), জয়নাল আবেদীন (৫০)। এ ঘটনায় আয়নুল হোসেনের স্ত্রী নার্গিস সুলতানা বাদী হয়ে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে কিছু জানেন না।

















