তথ্যকণিকা

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ১১টি এয়ারগান উদ্ধার র‍্যাব-৯

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১:১১:৫২ প্রিন্ট সংস্করণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

সোমবার (৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক প্রায় ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালানো হয়। চা-কন্যা ভাস্কর্যের উত্তর পার্শ্বে ঝোঁপঝাড়ের ভিতর এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান।

তল্লাশিকালে ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া ১১টি এয়ারগান জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

আরও খবর

Sponsered content