প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:৫১:০৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জোড়াবাড়ী ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় বসবাসরত এক অসুস্থ রোগীর খোঁজখবর নিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি সরাসরি রোগীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলেন।
এ সময় অধ্যক্ষ আব্দুস সাত্তার রোগীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। তিনি রোগীর পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই একজন দায়িত্বশীল মানুষের প্রধান কর্তব্য। সমাজের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কয়েকজন নেতা-কর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আব্দুস সাত্তারের এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

















