রংপুর

জনবান্ধব নেতা হিসেবে সোহেল হোসনাইন কায়কোবাদ মানুষের আস্থা অর্জন করেছেন, কুড়িগ্রামে রুহুল কবির রিজভী

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে
গণমিছিলে যোগ দেয়ার প্রাক্কলে বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, জনবান্ধব নেতা হিসেবে সোহেল হোসনাইন কায়কোবাদ মানুষের আস্থা অর্জন করেছেন।

আজ ৯ জানুয়ারি সোমবার কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে শহরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও সমাবেশের পূর্বে বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী উপরোক্ত কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, পিপি বজলুর রশিদ, মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন- কুড়িগ্রামে বর্তমান নির্বাচনী মাঠে ৯ জন প্রার্থীর মধ্যে সোহেল হোসনাইন কায়কোবাদ একজন পরীক্ষিত ও দক্ষনেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন- এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোহেল হোসনাইন কায়কোবাদের কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে কয়েক হাজার নারী- পুরুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও প্রবীণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম শহর। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

আরও খবর

Sponsered content