প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪ টি আসনে ১১ দলীয় জামায়াতে ইসলামী জোট প্রার্থী বিজয় অর্জন করেছে। এর মধ্যে ৩ টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩ এবং কুড়িগ্রাম -৪ আসনে জামায়াতে ইসলামী এবং কুড়িগ্রাম- ২ আসনে শাপলাকলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) বিজয় অর্জন করেছে।
গতকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার কুড়িগ্রামের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে ভোট প্রদান শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভোট গণণার সময় পর্যন্ত কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতও ছিলো চোখে পড়ার মতো।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র মতে কেন্দ্রের ভোটের সঙ্গে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে এর মধ্যে
কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের ২৩১টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানেরশীষ প্রতীকের প্রার্থী মো. সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। এ আসনে ভোটের হার ছিলো ৬৪ দশমিক ৪৩ শতাংশ।
কুড়িগ্রাম–২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ২০৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীকের প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ভোটের হার ছিলো ৬৬ দশমিক ৭৪ শতাংশ। কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনের ১৪০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এর মধ্যে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
বিএনপির ধানেরশীষ প্রতীকের তাসভীর উল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এ আসনে ভোটের হার ছিলো ৬১ দশমিক ৮৬ শতাংশ। কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের ১৩০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন এর মধ্যে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানেরশীষ প্রতীকের প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। এ আসনে ভোটের হার ছিলো ৬২ দশমিক ৩৪ শতাংশ।

















