খুলনা

বাগেরহাট সদর উত্তর থানা শাখার উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট জেলা প্রতিনিধি :মোঃ রাকিবুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সদর উত্তর থানা শাখার উদ্যোগে একটি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। এতে মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং পর্যায়ক্রমে একে অপরের বিপক্ষে খেলায় অংশ নেয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার দপ্তর সম্পাদক মো. সোহেল রানা,বাগেরহাট জেলার ক্রিয়া সম্পাদক মাসুম বিল্লাহ। যাত্রাপুর ইউনিয়ন আমির শেখ মুরাদ আলী, সদর উত্তর থানা শাখার সভাপতি শেখ মো. রেজওয়ানসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক—এ বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content