প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:০২:৩৫ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাসাসের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় লৌহজং উপজেলার দশটি ইউনিয়নের জাসাস নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন আসু।
এছাড়া উপজেলা জাসাসের সভাপতি শেখ মো.শাহআলম ও সাধারণ সম্পাদক হাজী মো.ইকবাল হোসেন বেপারী বক্তব্য দেন।সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন,ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।সভায় বিএনপির চলমান আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কথাও তুলে ধরা হয়।সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

















