প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১১:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,নবী ওয়ালিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৪০) কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে এবং মোসা: মাসতারার সন্তান।
ডিএনসি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির হেফাজতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা মোট ১ (এক) কেজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















