রংপুর

নীলফামারী-১ আসনে জেবেল রহমান গানি’র নির্বাচনী পথসভা

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৫:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে আজ ২২ জানুয়ারি ২০২৬ ইং থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থী জেবেল রহমান গানি। তিনি ‘গাভী’ প্রতীক নিয়ে নির্বাচনী পথসভা শুরু করেন।

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে নীলফামারীর ডিমলা সদরে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেবেল রহমান গানি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন এবং এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও খবর

Sponsered content