রাজনীতি

সুনামগঞ্জ- ৫ ছাতক-দোয়ারাবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৫ জন প্রার্থী

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১০:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ

ফকির হাসান, ছাতক থেকেঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রতিক বরাদ্ধ নিয়েছেন। এই আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। ৫ জনই দলীয় প্রার্থী। বৃ্‌হস্পতিবার (২২ জানুয়ারি) থেকে বিরামহীন প্রচারণায় নামবেন প্রার্থী ও তাদের কর্মী- সমর্থকরা।

ছাতক – দোয়ারাবাজার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ।তিনি ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে লড়বেন। কলিম উদ্দিন আহমেদ ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাবিব উল্লাহ। তিনি ছাতক-দোয়ারাবাজার আসন থেকে বিগত সময়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম,জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী। দলীয় প্রতিক দাঁড়িপাল্লা নিয়ে তিনি নির্বাচনে লড়বেন। এ আসন থেকে সংসদ সদস্য পদে আরো একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে তিনি সিলেট সিটির বাদাঘাট- কুমারগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মাওলানা আনজব আলী।

মোহাম্মদ আব্দুল কাদির,খেলাফত মজলিস মনোনীত প্রার্থী দলীয় প্রতিক দেয়ালঘড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি নবাগত প্রার্থী।
তাঁর পিতার নাম মোহাম্মদ ইলিয়াছ আলী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর – ব্রান্মণগাঁও গ্রামের বাসিন্দা তিনি।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী। দলীয় প্রতিক লাঙ্গল নিয়ে তিনি নির্বাচন করবেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আব্দুছ ছাত্তার। তিনি ছাতক পৌর সভার রহমতবাগ এলাকার বর্তমান বাসিন্দা।

মো.আজিজুল হক, ন্যাশনাল পিপলস পার্টি’র (এন পি পি ) প্রার্থী। নবাগত প্রার্থী,দলীয় প্রতিক”আম’ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি। তাঁর পিতার নাম আলকাছ আলী। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের জোয়াইরগাঁও গ্রামের বাসিন্দা তিনি।

আরও খবর

Sponsered content