চট্টগ্রাম

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৪:২২:২০ প্রিন্ট সংস্করণ

মো:মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ধানের শীষের সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট জন সহ এক হাজার চাকমা সম্প্রদায়ের নেতাকর্মী সাবেক এমপি ও খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

মঙ্লবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজন বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু আয়োজনে।

সাবেক ইউপি মেম্বার ও মানবিক কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিময় চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি আসনের সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
এতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।

আরও খবর

Sponsered content