তথ্যকণিকা

রায়গঞ্জের নিমগাছী বাজারে ধানের শীষের প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৪:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী নিমগাছী বাজারে ধানের শীর্ষের প্রচার কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নাজির উদ্দিন।

২৭/০১/২৬ তারিখ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নিমগাছী মৎস্য আড়তের সামনে আবু সাঈদের দোকানের সন্নিকটে এ ঘটনা ঘটে।

সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম তোতাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজির।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ জানান, তোতা নিমগাছী বাজারে ধানের শীষ প্রতীকের ভোট চাওয়ার সময় সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেখ মোহাম্মদ নাজির, নাসির উদ্দিন এবং ইসমাইল হোসেন বলেন, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে তোমরা আবার কিসের নির্বাচন করছো। এতে ধানের শীষের সর্মথকরা ক্ষিপ্ত হলে নাজির সহ নাসির, ইসমাইল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরর্বতীতে সিরাজুল ইসলাম তোতা বলেন, ধানের শীষের ভোট চাওয়া সময় বিএনপির উদ্দেশ্য অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচারণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও খবর

Sponsered content