চট্টগ্রাম

রামগড়ে জামায়াতে ইসলামের প্রার্থী এয়াকুব আলীর চৌধুরীর পথসভা ও গণমিছিল

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির ২৯৮ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পথসভা ও গণমিছির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত রামগড় পৌরশহরে গণমিছিল করেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী সহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ। পরবর্তীতে রামগড় পৌরসভার তৈচালাপাড়া, চৌধুরীপাড়া, গর্জনতলি, রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া, লামকুপাড়া, খাগড়াবিল, এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় এ্যাডভোকেট এয়াকুব আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ ও সাড়া তিনি লক্ষ্য করেছেন, তা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পথসভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি জেলা এনসিপির আহবায়ক নুরুল আলম, খাগড়াছড়ি জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি সহ দশ দলীয় জোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

আরও খবর

Sponsered content