চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়ীয়ায় বিজয়নগর ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার  এক

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যার)। অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ব়্যার জানায় , ০২ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ব়্যার-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল দেওয়ান বাজার এলাকায় টহল ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয় এবং অপরজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. হৃদয় মিয়া (২১)। তিনি বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে ধানক্ষেতের ভেতর থেকে পাটের রশি দিয়ে বাঁধা তিনটি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলোর মধ্যে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপে প্যাকেট করা মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
ব়্যার-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব়্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content