জাতীয়

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ-১(ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

আজ ৮ই ফেব্রুয়ারি রোজ রবিবার বিকাল ০৩ ঘটিকায় মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেনর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকাটি বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাটি শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ সবক্ষেত্রেই অন্যান্য এলাকা থেকে পিছিয়ে রয়েছে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে এই অবহেলিত জনপদকে উন্নয়নে ভরিয়ে দিবো বলে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালবাসেন। আমি নির্বাচিত হয়ে যদি এই এলাকার চিত্রগুলো তুলে ধরতে পারি, তাহলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন,নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত আসন হিসেবে গড়ে তোলা হবে। এই আসনে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। কেউ যদি চাঁদাবাজির চেষ্টা করে, আপনারা আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই এর কঠোর ও উপযুক্ত জবাব দেব।

তিনি আরও বলেন, এই আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মাসে প্রতিটি উপজেলায় একটি করে গণশুনানীর আয়োজন করা হবে। সেই শুনানীতে এলাকার সমস্যা ও সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা করা হবে। কেউ যদি সেখানে কোন অভিযোগ করতে ভয় পান, তার বিকল্প হিসেবে প্রত্যেক উপজেলায় অভিযোগ বক্স বসানো হবে। আপনারা চাইলে সেই বক্সে আমার অনিয়ম থাকলেও লিখে জমা দিতে পারবেন। এসময় দেশের বৃহত্তর স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধানের শীষের পক্ষে সবার কাছে ভোট চান তিনি।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম. শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.রুকন উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মো. হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মো.শেখ ফরিদ, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান ও বাপ্পী হাসান প্রমুখ।

আরও খবর

Sponsered content