প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫১:১১ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি: রেজাউল করিম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩নং হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডসহ দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আবু ছৈয়দ রানা।
তিনি খেওয়াছড়ি বনরূপা আবাসন প্রকল্পের সভাপতি ও বৃহত্তর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমির মোহাম্মদ আমিরের সুযোগ্য সন্তান এবং হলদিয়া পালং উত্তর শাখা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস।
শুভেচ্ছা বার্তায় আবু ছৈয়দ রানা উল্লেখ করেন, “রমজান আমাদেরকে ধৈর্য, ত্যাগ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। এই মাসে আমরা যেন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করি—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের জন্য রমজান রহমত, মাগফিরাত ও নাজাত বয়ে আনুক। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে তিনি সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন।
আবু ছৈয়দ রানা আগামী দিনে ৪নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই। রমজানের এই পবিত্র মাস আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ নেতৃত্বের এমন শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা এলাকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।

















