জাতীয়

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৯:০৪:৫৮ প্রিন্ট সংস্করণ

দূর্গেশসরকার, বাপ্পী ( সিলেট) গোয়াইনঘাট,

সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৃথক পৃথক ভাবে পুস্পকস্তবক অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট রিপোর্টার ক্লাব, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল, উপজেলা সেচ্ছাসেবদল, উপজেলা ও কলেজ ছাত্রদল, আনসার বিডিবি, স্কাউটস দল সহ গোয়াইনঘাট উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মিনারে মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর সকাল ৯:০০ ঘঠিকার সময় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ও জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করনে, মাঠ পরিদর্শন, মাঠ পাস, ডিসপ্লে প্রদর্শনী,মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। পরে গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় গোয়াইনঘাট উপজেলা বাসীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

বক্তব্যে তিনি বলেন আজ বাঙালীর জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিনেই পাক হানাদার বাহিনীর কবল থেকে এ দেশকে মুক্ত করা হয়েছিলো, আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় নিহত সকল মুক্তিযোদ্ধাদের, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় এ মহান বিজয় অর্জিত হয়েছে। একাত্তরের রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি জুলাই আন্দোলনে আত্মত্যাগ কারী সকল জুলাই যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

গোয়াইনঘাট জনস্বাস্থ্য কর্মকর্তা ইন্জিনিয়ার ইউনুস আলী ও গোয়াইনঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছালিক আহমদের যৌথ পরিচালনায় এতে আলোচনার শুরুতেই পবিত্র কোরআন তেলাওত করেন গোয়াইনঘাট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক ও গীতা পাঠ করেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসিক কর্মকর্তা জনার্ধন চক্রবর্তী ।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন,সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর সেক্রেটারী ইমরান আহমদ সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, তদন্ত অফিসার ইনচার্জ কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি ধর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র ভৌমিক, সমবায় কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জামাল খান, মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া উপজেলা ইন্জিনিয়ার হাসিব আহমেদ, সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরও খবর

Sponsered content