প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার ডেবিল হান্টে- ২ মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোনা মুক্তার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্ৰফতারকৃত ব্যক্তি বনগাঁও গ্ৰামের মৃত আব্দুল হেকিমের ছেলে সাখাওয়াত হোসেন।সে মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।২৫শে ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় তাঁকে গ্ৰেফতার করে মধ্যনগর থানায় আনা হয়। মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D Th।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন,আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।আমাদের অভিযান চলমান থাকবে।

















