চট্টগ্রাম

ঈদগাঁওতে ২৭ লিটার চোলাইমদ,টমটমসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ব্যাটারি চালিত টমটমসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ঈদগাঁও ইউনিয়ন ভোমরিয়াঘোনা এলাকায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র মতে, ঈদগাঁও-ঈদগড় সড়কের ওপর নিয়মিত চেকপোস্ট ডিউটি করার সময় একটি টমটমকে সন্দেহজনক হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম বাইশারী ইউপির হলুদিয়া এলাকার।

এই ঘটনায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, উদ্ধারকৃত মাদক ও টমটম জব্দ করা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content