প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৩:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ
সাইফুল আলম হিরন, ফেনী

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সরণে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্রগ্রামের আয়োজনে কোরান খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল ভিলেজ এন্ড রেস্ট্রুরেন্টে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্রগ্রামের সভাপতি জাফর আলম লিটন ও সাধারণ সম্পাদক নুরুল আফসার তৌহিদের তত্ত্বাবধানে এবং সিরাজুল ইসলামের সন্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্প উদ্যোক্ত আব্দুল মন্নান মজুমদার, জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা চট্রগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভুঞা, ফোরামের সদস্য বিএনপি নেতা সৈয়দ রবিউল হক শিমুল, এয়াকুব চৌধুরী।
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তৌহিদ মরহুম খালেদা জিয়ার সৃতি চারণ করতে গিয়ে বলেন, বেগম জিয়া খালেদা জিয়া শুধু ফেনী নয়, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আজ আমরা তার জন্য দোয়া করবো এবং তার দেখানো পথে এগিয়ে যেতে হবে।
বক্তব্য রাখেন, ফোরামের সাবেক সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন বাবুল, হুমায়ন কবির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু আহাম্মদ মিয়া, সদস্য মেজবাহ উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী ফোরামে উপদেষ্টা বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হালিশহর কে ব্লক মসজিদের প্রধান ইমাম মাওলানা নুরুল হুদা।

















