রংপুর

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ২:৩১:৫৬ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

রংপুর রিজিয়নের পক্ষে কুড়িগ্রাম- ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দসহ বিজিবির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি ব্রিফিংয়ে জানান, গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নসমূহের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭০ জন চোরাকারবারিকে আটক করেছে। পাশাপাশি ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
৬৯১ বোতল ফেনসিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩,৬৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬,২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,১১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬,৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২,২৩৫ পিস ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন এবং ৫৫,৩২৪ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

এ ছাড়া অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। একই সময়ে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২,৫৬৩টি সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে
জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content