প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:২৫:০১ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সেনা নিবাসের একটু সামনে সেগুনবাগিচা এলাকায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে হঠাৎ করে আগুন ধরে ১০ লাখ টাকার মাল ক্ষয় ক্ষতি হয়।
আরিফুল ইসলাম জানায় গত ২২ডিসেম্বর- ২০২৫ইং দিবাগত রাত ৩টায় গভীর রাতে আমি মোটরসাইকেল দোকান ও মোটর পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুনের আলো দেখতে পেয়ে দৌড়ে কোন রকম জান নিয়ে দোকান থেকে বের হতে পারলেও আমার দোকানে ৫টি মোটর সাইকেল ছিল সেই মোটরসাইকেল’সহ অন্যান্য মোটর পার্টেসের মালামাল সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর চেষ্টা করেন ততক্ষণ ৫টি মোটরসাইকেল সহ মালামাল সহ দোকান সম্পুর্ণ পুড়ে যায়।
আরিফুল ইসলাম আরো জানান, আমি বিভিন্ন ব্যাংক হতে লোন নিয়ে সততার সঙ্গে ব্যবসা করে যাচ্ছি, গত কিছুদিন পূর্বে ব্যবসার প্রয়োজনে পদক্ষেপ ব্যাংক থেকে নিয়েছি আমি ৯০ হাজার টাকা এরকম বিভিন্ন ব্যাংক থেকে আমি লোন নিয়েছি কিভাবে আমি এই টাকা গুলো কি ভাবে পরিশোধ করব ? আমি তো একবারে নিঃস্ব হয়ে গেলাম।
আমার উঠে দাড়ানোর মতন এখন আর কোন পরিস্থিতি নাই।যে ব্যাংকগুলো থেকে আমি লোন নিয়েছি তারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি আবারএকটু উঠে দাঁড়াতে পারি। আশা করি মানবিক বিবেচনা করে ব্যাংক গুলো একজন সৎব্যবসায়ীকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা করেন সচেতন নাগরিক সমাজ।

















