প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১১:১১:০৮ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে মিছিলের পর মিছিল, প্রাপ্ত প্রতিক প্রদর্শণ ও মাইকিংয়ের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারনার প্রথম দিন উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগণ। এতে নির্বাচনী সাজসাজ পড়ে যায়।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনী প্রচারনার প্রথমদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর পর্যন্ত কুড়িগ্রাম-৪ টি আসনের নির্বাচনী এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক প্রার্থী, প্রার্থীদের পক্ষে নেতা- কর্মী ও সমর্থকগণ স্বস্তঃস্ফূর্ত ভাবে অশংগ্রহন করে। জেলা শহর কেন্দ্রীক কুড়িগ্রাম-২ এই আসনে শহরে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মনোনিত প্রার্থী আলহাজ পনির উদ্দিন আহমেদের মাইকিং অপরদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের শাপলা কলি প্রতিকের প্রার্থী ড. আতিক মুজাহিদ এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী নূর মোহাম্মদ আনসারের মিছিল, প্রতিক প্রদর্শণ ও মাইকিংয়ে শহর ব্যাপী নির্বাচনী আবহ সৃষ্টি হয়। শহর ব্যাপী মিছিল, মাইকিং ও লোকসমাগমে কিছুটা সময় যানজটের সৃষ্টি হলেও সাধারণ ভোটাররা দীর্ঘদিন পর ভোট দিবে, ভোট হচ্ছে মিছিল- মাইকিং শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায়।

















