প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৫:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে প্রথম নির্বাচনী পথসভা হয়েছে। বিকেলে শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এ পথসভার আয়োজন করে। এ উপলক্ষ্যে সরকারি কলেজ মাঠ থেকে বর্ণিল র্যালী বের করা হয়। এতে অংশ নেন মারমা সম্প্রদায়ের শত শত নারী পুরুষ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে পথসভায় যোগ দেয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি বলেন, মারামারি ও কাটাকাটির রাজনীতি আর নয়। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বাঁধা ও বন্দুকের নল উপেক্ষা করে মানব প্রাচীর করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এর আগে পথসভাস্থলে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা হাতে ধানের ছড়া নিয়ে নির্বাচনী থিম সংয়ের তালে তালে নাচেন।
পথ সভায় জেলা বিএনপি ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















