প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১০:১২:১৩ প্রিন্ট সংস্করণ
রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল এসের ঠাকুরগাঁও জেলা সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, প্রশাসনের প্রতিনিধি, পেশাজীবী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক, চিকিৎসক শুভেন্দ কুমার দেবনাথ, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদী এবং টাইম কেবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান নাসিম হায়দার।
এছাড়াও বক্তব্য দেন ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, দৈনিক আলোর কণ্ঠের সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক অরুণ কুমার রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি ফাতেমা, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভুট্টু, বিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসান, মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, এশিয়ান টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি শারমিন হাসান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি রবিউল আহসান রিপন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, গ্লোবাল টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আনিসুর রহমান মিঠু এবং চ্যানেল এসের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিষ্ণুপদ রায়।
এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা জয় মহন্ত অলকের পেশাদারিত্ব ও সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল এস ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

















