চট্টগ্রাম

আমরা কোনো অতিথি পাখি নই, ডা. ফখরুদ্দিন মানিক

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৪:১৬:১৫ প্রিন্ট সংস্করণ

সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩, সোনাগাজী- দাগনভূঞা আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোঃ ফখরুদ্দিন মানিক বলেছেন, আমরা কোনো অতিথি পাখি নই, আমরা জনগণের পাশে সব সময় ছিলাম, আছি থাকবো। অতিথি পাখিরা এসে জনগনকে ধোকা দিয়ে চলে যায়। আবার ৫বছর পর আসে।

আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি দিনব্যাপী সোনাগাজী উপজেলার নবাবপুর ও মঙ্গলকান্দি ইউনিয়নে পথ সভা ও মহিলা উঠান বৈঠকে ওই সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ফেনী-০৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমরা কোনো অতিথি পাখি নই, আমরা অতীতেও এখানে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও এখানেই থাকবো ইনশাআল্লাহ”।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি আব্দুর রহিম। সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা সেক্রেটারি বদরুদৌজা, নবাবপুর ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান, মঙ্গলকান্দি ইউনিয়নের আমীর মাওলানা নুরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, অফিস সম্পাদক আশরাফুল হক সোহেল, এবি পার্টির সোনাগাজী উপজেলা সেক্রেটারি ওয়াশির রহমান কুসরু, এন সিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরও খবর

Sponsered content