রাজশাহী

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১১:০৫ প্রিন্ট সংস্করণ

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মোঃ লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এশিয়ান টেলিভিশনের নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান । মো. লিয়াকত আলী খাঁন মুকুল এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নির্বাচিত পরিচালক।

এশিয়ান টেলিভিশনের নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃমাহবুব হোসেন মেজর।

আরও খবর

Sponsered content