প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:০৯:১৯ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি(পিপিএম)।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আমাদের আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা। এছাড়াও তিনি এও বলেন, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য আমাদের নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম(পিপিএম) কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।

















